শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২৪-১০-০৫
কে.এম. আলী হাসান
বৈষম্যবিরোধেী আন্দোলনের স্বৈরাচারী শেখ হাসিনা পতনের ১১ বছর পূর্বেই নচট্টগ্রামের চকবাজারস্থ ঐতিহ্যবাহী প্রবাহ কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ কায়সার ২০১৩ইং সালের ২৬শে জানুয়ারী দি কিং অব চট্টগ্রাম ক্লাবে এস.এস.সি ও দালিখ পরিক্ষার্থীদের ঊহফরহম এবং দোয়া মাহফিলে ঐদিন বিশেষ অতিথির বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করতে হবে। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার প্রকৃত সুখ আহরণ করার সংগ্রাম। বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করার সংগ্রাম। এবারের সংগ্রাম বাংলাদেশকে দরিদ্রমুক্ত করার সংগ্রাম। তিনি আরো বলেন শিক্ষা ব্যবস্থাকে নৈতিক ও আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে তিন মূল্যবোধের সমন্বয় ঘটাতে না পারলে শিক্ষা ব্যবস্থা আলোর মুখ দেখবে না। তিনটি মূল্যবোধ হলো যথাক্রমে (১) আদর্শিক মূল্যেবোধ, (২) মানবিক মূল্যেবোধ, (৩) সামাজিক মূল্যবোধ। শিক্ষা ব্যবস্থায় এই তিনটি মূল্যবোধের সমন্বয় না থাকার কারণে আমাদের দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বড় বড় সার্টিফিকেট নিয়ে বের হলেও দেশ গড়ার ক্ষেত্রে সৎ, দক্ষ, যোগ্য আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে না।
কৃতি মেধাবী শিক্ষার্থী হওয়ার পরও মূল্যবোধের অভাবে শিক্ষাঙ্গনে অস্ত্র হাতে শিক্ষার পরিবেশকে নষ্ট করতে দ্বিধাবোধ করছেনা। রাসুল (সাঃ) এর যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাই এই তিনটি মূল্যবোধের সমন্বয় ছিল। সেই কারণে পৃথিবীকে পরিচালনার জন্য আলোকিত সোনার মানুষ উপহার দিতে পেরেছিলেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকে সিলেবাসে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী অন্তর্ভূক্ত করতে হবে।
রাসুল (সাঃ) সিরাত গ্রন্থ পড়ানো বাধ্যতামূলক করতে হবে। সাম্প্রতিক শিক্ষা উপদেষ্ঠার নির্দেশে গঠিত স্কুল-কলেজ-মাদ্রাসার সিলেবাস প্রণয়ন কমিটিতে অন্তত ৫জন দক্ষ ও সিনিয়র আলেমদেরকে সম্পৃক্ত করতে হবে। তাদের মতামত নিতে হবে। ৯০% মুসলিম অধ্যুষিত এই নতুন স্বাধীন দেশে আমাদের এই জাতিসত্তার চিন্তা-চেতনা এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। অন্যথায় দুনিয়া কাপানো বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ অভ্যুথান এবং ছাত্র জনতার আত্মত্যাগ ও জন আকাংখা ব্যর্থতায় পর্যবসিত হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited